আর্কাইভ

গৌরনদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের হাফেজ শরীফের বাড়ির পাশ্ববর্তী রাস্তার পার্শ্বে শুক্রবার ভোরে স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম ভোর সাতটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ওসি জানায়, লাশের শরীরে কোন আঘাতে চিহৃ পাওয়া যায়নি। উদ্ধারকৃত যুবক হিন্দু সম্প্রদায়ের বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত যুবকটি আত্মহত্যা করে থাকতে পারে। লাশের ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

Back to top button