আর্কাইভ
নিউসান লঞ্চে ২গ্রুপের সংঘর্ষে ১জন নিহত ও ১৫জন আহত
ষ্টাফ রিপোর্টারঃ নিউসান লঞ্চে মঙ্গলবার রাত ১০:০০ সময় ২গ্রুপের সংঘর্ষে ১জন নিহত ও ১৫জন আহত হয়েছে। প্রতক্ষদর্শী লঞ্চ যাত্রীরা জানায়, বরিশালের
মীরগঞ্জ থেকে ঢাকা গামী নিউসান-৪ লঞ্চে সিট দখলকে কেন্দ্র করে যাত্রী আনোয়ার হোসেন ও শাহজাহানের বাক বিতন্ডা বাধে। এক পর্যায়ে আনোয়ার ও শাহজাহানের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নিহত হয়। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়েছে। বর্তমানে লঞ্চের যাত্রীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
লঞ্চযাত্রী আহম্মেদ জালাল জানান, লঞ্চ কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে নিহত আনোয়ার হোসেনের লাশ আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেয়।