আর্কাইভ

বরিশালের হাজার হাজার শিক্ষার্থীর মানববন্ধন

বরিশাল নগরীর সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার-হাজার শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বাস্তবায়ন কমিটির আহবানে সকাল ১০টায় বরিশাল নগরীর সবকটি স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা পূর্ব ঘোষণা অনুযায়ী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাবি আদায়ের জন্য এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ জন্য সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বরিশাল পরিনত হয় মানববন্ধনের নগরীতে।

কর্মসূচীতে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানানো হয়।

Back to top button