আর্কাইভ
গৌরনদীতে তথ্য অধিকার দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ আন্তজার্তিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদীতে সাংবাদিক ফোরামের
উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, আমিন মোল্লা, মনীষ চন্দ্র বিশ্বাস, ব্র্যাক কর্মকর্তা মোঃ হারুন-অর রশিদ বাদল প্রমুখ।