আর্কাইভ

ধর্ষকরা বিধবার হাত ভেঙ্গে দিয়েছে – মামলা দায়ের – অভিযুক্তদের খুঁজছে পুলিশ

গ্রামের চাঞ্চল্যকর হত্যা মমলার আসামি কর্তৃক ধর্ষনের তথ্য সাংবাদিকদের নিকট ফাঁস করে দেওয়ায় বিধবা ধর্ষিতার ওপর হামলা চালিয়ে হাত ভেঙ্গে দিয়েছে।

উপজেলার মধ্যচাঁত্রিশিরা গ্রামের মৃত সেকেন্দার বাহাদুরের বিধবা স্ত্রী রাবেয়া বেগমকে (৪০) একই গ্রামের আলোচিত বাবুল বাহাদুর হত্যা মামলার অন্যতম আসামি খসরু বাহাদুর ও তার সহযোগী লিটু বাহাদুর, ফিরোজ সরদার ওই বিধবাকে জিম্মি করে দীর্ঘদিন থেকে দফায় দফায় পাশবিক নির্যতন চালায়। এ তথ্য ফাঁস করে দিলে বিধবা ও তার সন্তাদের হত্যা করার হুমকি দেয় খসরু ও তার বাহিনী। বিধাবার নব বিবাহিত কন্যা রেশমাকে খসরু ও তার সহযোগীরা কু প্রস্তাব দেয়।

এছাড়াও রেশমার স্বামীর কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে ওই সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হাত থেকে বিধবা রাবেয়া ও তার সন্তাদের বাঁচতে শুক্রবার সংবাদিকদের নিকট লিখিত অভিযোগ করেন। সেমতে গতকাল শনিবার দৈনিক শাহনামায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে খসরু ও তার সহযোগীরা গতকাল শনিবার সকালে বিধবা রাবেয়ার ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙ্গে দেয়। আহত রাবেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে খসরু তার বাহিনী নিয়ে হাসপাতাল ত্যাগ করাতে রাবেয়াকে চাঁপ প্রয়োগ করে।

অপরদিকে দৈনিক শাহনামার সংবাদ দেখে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি উপজেলা হাসপাতালে আহত রাবেয়াকে দেখতে যান। এসময় তার কাছ থেকে লোমহর্র্ষক ঘটনার বর্ননা শুনে তিনি নিশ্চিত হন। হাসপাতালে ওসির আগমন দেখতে পেয়ে খসরু নিমিষেই স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশ মামলা রেকর্ড করে আসামি ধরার জন্য অভিযান শুরু করেছে।

Back to top button