আর্কাইভ
আগৈলঝাড়ায় দুর্গাপূজা উদ্যাপন কমিটি গঠন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে গত রোববার বিকেলে উপজেলা সদরে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হলরুমে
পূজা উযাপনের প্রস্তুতি সভা ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। অরুণকৃষ্ণ হালদারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস। সভায় অরুণকৃষ্ণ হালদার সভাপতি ও সুনীল কুমার বাড়ৈকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্লা, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শেফালী সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা কালিয়া দমন গুহ প্রমূখ।