বাটাজোর ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে নগদ অর্থ বিতরন
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে রবিবার রাতে বাটাজোরের
বিভিন্ন পূজা মন্ডবে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীদের মধ্যে নগদ অর্থ ও পুরস্কার বিতরন করা হয়েছে।
বাটাজোর বাজার, শৌলকর, কবিবাড়ি, চন্দ্রহার, বছার, হরহর কালিবাড়ি, বাইচখোলা, নন্দিবাড়ির সার্বজননী পূজা মন্ডবগুলো পরিদর্শন করে নেতৃবৃন্দ নগদ অর্থ ও পুরস্কার বিতরন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বাটাজোর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, প্রফেসর বিনয় দত্ত বণিক, বিএনপি নেতা অভিলাষ মিস্ত্রী, শাহিন খলিফা, বাটাজোর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির রিপন, সিনিয়র সহসভাপতি মোশারফ সরদার, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মৃধা, সাংগঠনিক সম্পাদক মোকলেস হাওলাদার, যুবদল নেতা জুয়েল সরদার, কবির হোসেন, মাহাবুল বেপারী, সোহরাব হোসেন রানা, মিলন ঘরামী, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।