আর্কাইভ
নসিমন উল্টে ১১ যাত্রী আহত
বরিশাল-ঢাকা মহাসড়কে গতকাল বুধবার সকালে গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকায় গৌরনদী বাসষ্ট্যান্ডগামী যাত্রীবাহী
নসিমন নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে ১১ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৫ যাত্রীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,টরকী বাসষ্ট্যান্ড থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি নসিমন গতকাল বুধবার বেলা ১১ টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীবাহী নসিমনটি বেলা সোয়া ১১ টার দিকে রেপরোয়া গতিতে উত্তর পালরদী এলাকা অতিক্রম কালে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে । এতে নসিমনের যাত্রী এসমোতারা বেগম (২৬), সুমি খানম (৫), রিমি(৬ মাস), আয়শা(৭),নুরজাহান বেগম (৫৫), জাহানারা বেগম(৪২),নুরজাহান খানম(৫৭),কাদের সরদার(৭০), কামরুল (৩২), রুবেল(৩৩)সহ ১১ জন আহত হয়েছে।