আর্কাইভ

এক মামলা বাজের কবলে কয়েক পরিবার দিশেহারা

পরে কয়েকটি পরিবার পথে বসতে বসেছে। অভিযোগ ও এলাকা সূত্রে জানাগেছে ওই গ্রামের মোরশেদ খা ও  একরাম খা একই গ্রামের হাবিব খা, গিয়াস খা, এচকেন খা ও তার শরিকদের সাথে জমি-জমার বিরোধ থাকায় ১৯৮০ সাল থেকে এ যাবৎ মোরশেদ ও একরাম হাবিব খা গংদের বিরুদ্ধে ফৌজদারী আদালত  ও থানায় প্রায় পৌনে এক ডজন মামলা দায়ের করে, মামলায় ক্ষতিগ্রস্ত হাবিব খা জানান কোন কোন মামলা প্রশাসন সরেজিমিন তদন্তে এসে কোন প্রকার সত্ততা না পেয়ে বাদী মোরশেদ একরামকে ধমকে গেছেন। ধারাবাহিক বানোয়াট মামলার বিচার চেয়ে হাবিব এলাকার গ্রাম্য শালিশ ব্যবস্থায় আয়োজন করলেও মোরশেদ পক্ষ উহা উপেক্ষ করে চলছে। অসহায় হাবিব ও অন্যান্য ক্ষতিগ্রস্থরা এ বিষয় উর্ধত্বন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করে।

Back to top button