আর্কাইভ

গৌরনদীতে মোটরসাইকেল শ্রমিকদের শোক

সমবায় সমিতির সদস্য মিজানুর রহমার মোল্লার অকাল মৃত্যুতে গতকাল মঙ্গলবার সকালে শোকর‌্যালী ও স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে সকাল দশটায় শোকর‌্যালী বের করে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে স্মরন সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সভাপতি শুভ্রত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সৈয়দ মাহবুব আলম, শাহাবুব হাসান, শ্রমিক নেতা মুরাদ কাজী, সুজন মোল্লা, নুরন্নবী সেরনিয়াবাত, বেল্লাল হোসেন, কাঞ্চন মীর, মাসুম মীর প্রমুখ। শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ভোরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক মিজানুর রহমান গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

Back to top button