আর্কাইভ
গৌরনদীতে হরতাল পালিত হয়নি
গৌরনদী: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পারিবারিক স্বার্থের জন্য গতকাল রবিবারের ডাকা হরতাল প্রত্যাখান করেছেন বরিশালের গৌরনদীবাসী।
গতকাল বরিশাল-ঢাকা মহাসড়কে প্রতিদিনের ন্যায় যানবাহন চলাচল করেছে। হরতালের পক্ষে বিএনপির সমর্থনে ও হরতালে বিপক্ষে আওয়ামীলীগের সমর্থনে কোথাও কোন মিছিল বের করা হয়নি। অফিস, ব্যাংক, বীমায় প্রতিদিনের ন্যায় কার্যক্রম চলেছে। কোথাও কোন হরতালের প্রভাব পরেনি।