আর্কাইভ
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১ ॥ আহত-১০
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটায় দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর থেকে একটি যাত্রীবাহি টেম্পু লালমিয়ার হাটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে পথিমধ্যে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টেম্পু যাত্রী জাফর খান (৩৫) নিহত ও আরো ৬ যাত্রী আহত হয়।
অপরদিকে বেলা ১১ টার দিকে বাকেরগঞ্জের গাজীরহাট থেকে খেয়াখাটের উদ্দেশ্যে রওয়ানা হওয়া নসিমনের সাথে খেয়াঘাট থেকে বাউফলগামী যাত্রীবাহী বাস মন্ডল-২ এর মুখোমুখি সংঘর্ষে নসিমের যাত্রী মোস্তফা খান, শহিদুল ইসলাম, রুবেল ও রাব্বি গুরুতর আহত হয়েছে।