আর্কাইভ
গৌরনদীতে এইডস দিবস উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা ॥ বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবির উদ্যোগে বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার প্রোগ্রাম অফিসার আলফ্রেড ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচ.এম সামচুল হক। বক্তব্য রাখেন ইউপি সদস্য ইদ্রিস সরদার, সংস্থার প্রশিক্ষক মার্থা রায়, সমাজ সংগঠক মালেক শরীফ প্রমুখ। একইদিন সকালে এনজিও ব্র্যাকের উদ্যোগে গৌরনদী বাসষ্ট্যান্ডে র্যালী বের করা হয়। শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।