আর্কাইভ
আগৈলঝাড়ায় বিশ্ব এইড্স দিবস পালিত
সাইদুর রহমান স্বপন, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়ায় বিভিন্ন বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কর্তৃক বিশ্ব এইড্স দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সকালে শিশু, নারী, পুরুষের সমন্বয়ে ওয়ার্ল্ডভিশন ও ব্র্যাক এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্যর্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে দিবসটির প্রতিপাদ্য বিষয় এইড্স সম্পর্কে উপজেলা পরিষদ চত্বরে¡ সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বিকেলে সদরের বিএইপি স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের সভাপতিতে সর্বস্তরের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।