আর্কাইভ
আগৈলঝাড়ার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা
আগৈলঝাড়া অফিস ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপের সহিংস ঘটনার পর গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এ সময় তিনি দলীয় কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের সম্মুখে জেলা ছাত্রলীগের বরাত দিয়ে বলেন, উপজেলা ছাত্রলীগের কমিটি গত ৩ ডিসেম্বর থেকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।