গৌরনদীর তিনজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা
গৌরনদী ॥ বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাই গতকাল রবিবার সম্পন্ন হয়েছে।
এতে পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে দাখিল করা ৩ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষনা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে গত ১৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম নুর আলম হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম মনির মিয়া। গতকাল রবিবার তাদের মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের পর ওইতিনজন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষনা করা হয়। এরপূর্বে গত শনিবার পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মনেনয়নপত্র যাছাই বাছাই শেষে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ১২ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষনা করা হয়। উল্লেখ্য, আগামি ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে।