আর্কাইভ

আগৈলঝাড়ায় মূর্তি ভাংচুর থানায় লিখিত অভিযোগ

এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ ও স্থানীয় একাধীক সূত্রে জানাগেছে, উপজেলার পাকুরিতা গ্রামের নারায়ন জয়ধর ও বিলাস চন্দ্র বিশ্বাসের মধ্যে দোকানের জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের কারনে গত ২৭ ডিসেম্বর সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন বিলাসের মন্দিরে রাধাকৃষ্ণ মূর্তি ভাংচুর সহ গণেশ পাগলের মূর্তি ফেলে দেয় বলে বিলাসের পরিবারের অভিযোগ। এঘটনার প্রতিবাদ করায় বিলাসকে প্রতিপক্ষ নারায়নের লোকজন মারধর করেছে। এঘটনায় স্থানীয় ভাবে ইউপি  সদস্য অমল চন্দ্র বিশ্বাসকে জানালেও তিনি কোন প্রতিকার সহ থানাকে জানায়নি। গত বুধবার বিকেলে বিলাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

Back to top button