আর্কাইভ

আনোয়ারা স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবর্ধনা ও নবীন বরন অনুষ্ঠান গতকাল শনিবার সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে স্কুল মিলনায়তনে স্কুলের অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শাহ আলম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বক্তব্য রাখেন শিক্ষানুরাগী রাজু আহম্মেদ হারুন, এইচ. এম জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম সরদার, মহিউদ্দিন সিকদার, এডভোকেট হুমায়ুন দেওয়ান, বুলবুল দেওয়ান, সেলিনা আক্তার প্রমুখ। শেষে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।

Back to top button