আর্কাইভ
সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতা নিহত
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার ডিএসবি বাজারের সন্নিকটে গতকাল শনিবার
সকালে যাত্রীবাহি নসিমনের ধাক্কায় ভ্যানযাত্রী মাহিলাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার হাওলাদার (৬৫) নিহত হয়েছে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কালিয়া দমন গুহ জানান, আওয়ামীলীগ নেতা ছাত্তার হাওলাদার গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে ভ্যানযোগে তার শরিফাবাদের বাড়ি থেকে মাহিলাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে ডিএসবি বাজারের সন্নিকটে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী নসিমন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আওয়ামীলীগ নেতা ছাত্তার হাওলাদার গুরুতর আহত হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।