আর্কাইভ

পিতার দায়ের করা মামলায় পুত্র শ্রীঘরে

করে শ্রীঘরে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের মুক্তিযোদ্ধা কে.এম সামসুর রহমান তার পুত্র হাফিজুর রহমানের (২৮) বিরুদ্ধে সম্প্রতি থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলার পর থেকে হাফিজুর রহমান পলাতক ছিলো। গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ আগৈলঝাড়া সদর থেকে হাফিজুরকে গ্রেফতার করে।

একইদিন আমবৌলা গ্রামের আজাহার খানের পুত্র আক্তার খানকে (২৬) চোরাই মালামালসহ গ্রামবাসি আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

Back to top button