আর্কাইভ

এসএসসি পরীক্ষা শুরু ॥ ৭৪ ভিজেলেন্স টিম

এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৬১ হাজার ৮’শত ২৮ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা তদারকির জন্য ৭৪ টি ভিজেলেন্স টিম কাজ করছে। এরমধ্যে ২ জন করে কলেজ শিক্ষক সমন্বয়ে ৬২ টি এবং শিক্ষা র্বোডর কর্মকর্তাদের নিয়ে ১২ টি ভিজেলেন্স টিম গঠিত হয়েছে। এ বছর বরিশাল জেলায় ২, বরগুনা জেলায় ২ এবং ঝালকাঠী জেলায় ১ টি কেন্দ্র বাড়ানো হয়েছে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬ হাজার ২২৪ জন।

বরিশাল শিক্ষা র্বোডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন জানান, এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ৩০ হাজার ২৬৬ জন ছাত্র এবং ৩১ হাজার ৫৬৬ জন ছাত্রী রয়েছে।

Back to top button