আর্কাইভ
কালকিনির দু’আওয়ামীলীগ নেতাকে সাময়িক বহিস্কার
বিল্লাল হোসেন, কালকিনি থেকে ॥ কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ এনায়েত হোসেন হাওলাদারের
পক্ষে কাজ করার অভিযোগে কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌফিকুজ্জামান শাহীন এবং সদস্য আবুল বাশারকে সাময়িকভাবে বহিস্কার করা হয়। উপজেলা আওয়ামীলীগ তাদের সাময়িকভাবে বহিস্কার করেন। একই সাথে আগামি সাত দিনের মধ্যে তাদের কারন দর্শানোর জন্যও নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক তাহমিনা সিদ্দিকী জানান, দলীয় শৃংখলাভঙ্গের কারনে উল্লেখিত দু’ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।