নানি হচ্ছেন প্রধানমন্ত্রী
নানী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৯ জুন বিয়ে দেওয়া নিমতলীর তিন কন্যার দু'জন রত্না ও আসমা মা হতে চলেছেন।
সে হিসেবে নানী হচ্ছেন প্রধানমন্ত্রী।
নতুন অতিথিদের স্বপ্নে রত্না ও আসমাই নন, তাদের পরিবারের সদস্যরাও আবেগে আপ্লুত। এখন তাদের যত আয়োজন সংসারের নতুন অতিথিদের নিয়ে। রুনা জানান, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। তিনি বলেন, ‘৩ জুন রাতে যখন মায়ের লাশ দেখেছি তখন আমি আর কিছু ভাবতে পারিনি। মনে হচ্ছিল আমার চারপাশ অন্ধকার। সব অন্ধকার কাটিয়ে দিয়েছেন আমার নতুন মা (প্রধানমন্ত্রী)। তিনি পরম আদরে আমায় বুকে জড়িয়ে নিয়েছিলেন, মায়ের স্নেহ দিয়েছিলেন। আমার সন্তানসহ মায়ের কাছে যাব। আমার সন্তানের জন্য মায়ের দোয়া জরুরি।‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেক কন্যা আসমা। তিনিও তিন মাসের অন্তঃসত্ত্বা। আসমার স্বামী আলমগীর বলেন, ‘আসমাসহ আমরা খুব ভালো আছি। আমাদের পরিবারের সবাই খুব খুশি।