গৌরনদীতে ইসলামী উন্নয়ন পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান
গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার ইসলামী উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে
গৌরনদী আল-হেলাল একাডেমী মিলনায়তনে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আলাউদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ বায়জীদ শরীফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সংবর্ধিত আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইসলামী উন্নয়ন পরিষদের উপদেষ্টা প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার, উপদেষ্টা ও বি.আর.ডি.বি’র চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী বাসস্টান্ড ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ ওহিদুল হক খান। বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ জাফর শরীফ, আলমগীর হোসেন উকিল, পরিষদের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সদস্য মোঃ নেয়ামুল হক, মোঃ মিজানুর রহমান, মোঃ কামাল হোসেন, মোঃ লিটন সরদার, মোঃ শাহ আলম, মোঃ মারুফ হোসেন প্রমুখ।