আর্কাইভ
উজিরপুরের এক অসহায় পরিবারকে উচ্ছেদের পায়তারা
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়লিয়া গ্রামের নারায়ন শীল একই বাড়ীর অপর শরীক সন্তোষ শীলের সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ীর জায়গার ভাগ বাটরা নিয়ে বিরোধ চলছিল। নারায়ন শীল সম্পত্তি উদ্ধারে বরিশাল দেওয়ানী আদালতে মামলা নং ১৬৩/০২ দায়ের করে। নারায়ন শীলের পুত্র কুড়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ শীল ক্ষমতার প্রভাব বিস্তার করে তার পিতার দায়ের করা মামলায় রায় পেয়েছে, এ ঘোষনা দিয়ে গত ২৮ ফেব্র“য়ারী বিবাদী পক্ষকে নোটিশ বা কোন প্রকার না জানিয়ে বহিরাগত ভারাটে লোকজন এনে সন্তোষ শীল তার পুত্র শচীন ও যতীনের ৩টি বসতঘর ভেঙে দেয়। এ সময় ঘরে থাকা স্বর্নালংকার অন্যান্য মালামাল লুটপাট ও সন্তোষ শীলের বৃদ্ধা স্ত্রীকে মারধর করে বলে অভিযোগে জানা যায়।
অসহায় ঐ পরিবারটির বসতঘর ভেঙে দেওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও গন্যমান্যদের নিকট বিচার দাবী করে দারে দারে ঘুরে অবশেষে বরিশাল ফৌজদারী আদালতে সন্তোষ শীল বাদী হয়ে মামলা দায়ের করেছে। প্রভাবশালী ফন্দিবাজ স্কুল শিক্ষক সুভাষ শীল সন্তোষের দায়ের করা ফৌজদারী মামলার গতিকে স্তব্দ করার অপকৌশলে কলকাঠি নারতে শুরু করেছে। সরেজমিন ঐ এলাকার একাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকের সাথে আলাপ কালে এ ঘটনা ছাড়াও শিক্ষক সুভাষ শীলের বিরুদ্ধে এন্তার অভিযেগের ফিরিস্তি পাওয়া যায়।