বাকেরগঞ্জের পরেশ কুন্ডের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জঃ বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং বিশিষ্ট
ব্যবসায়ী পরিমল চন্দ্র কুন্ডের ভগ্নিপতি পরেশ চন্দ্র কুন্ড গত শুক্রবার রাত অনুমান ৮.৪০টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাকে গতকাল বেলা ১২.৩০টায় কলসকাঠীতে নিজ বাড়ীতে দাহ করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার মনু, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারন সম্পাদক অরুন কুমার দাস খোকন, ইউপি যুবলীগ আহ্বায়ক নেছার খান, যুগ্ন-আহ্বায়ক আহসান হাবীব আকন, যুবলীগ নেতা রবি কুন্ড, জাকির হাওলাদার, জব্বার হাওলাদার, মাসুদ সিকদার, ইউপি স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মজিদ খান, ইউপি ছাত্রলীগ সভাপতি আবু সালেহ মোঃ বশির, সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান, প্রেসক্লাব সাধারন সম্পাদক দানিসুর রহমান লিমন, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, এম খলিলুর রহমান, ব্যবসায়ী সাধন গাঙ্গুলী, সুজয় বিশ্বাস প্রমুখ।