আর্কাইভ
শোক সংবাদ : রাজে আলী শরীফ
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি
আলহাজ্ব শাহজাহান শরীফের ভাই বিশিষ্ট ব্যবসায়ী রাজে আলী শরীফ (৫০) ক্যান্সাররোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সুন্দরদী গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……..রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ আছর মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।