আর্কাইভ

বাসের চাপায় স্কুল ছাত্রী নিহত

গতকাল মঙ্গলবার দুপুরে বাসের চাপায় ছাদিয়া আক্তার (১০) নামের এক স্কুল ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানান, উজিরপুরের সানুহার গ্রামের মোশারেফ শিকদারের কন্যা ও সানুহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছাদিয়া আক্তার। মঙ্গলবার দুপুর বারোটার দিকে ছাদিয়া মহাসড়কের সানুহার বাসষ্ট্যান্ডের মহাসড়ক পাড়াপাড়ের সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ছাদিয়া নিহত হয়।

Back to top button