আর্কাইভ
প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ খাদ্য সামগ্রী ও পোষাক বিতরন
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে গতকাল বুধবার সকালে
নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও পোষাক বিরতন করা হয়েছে। টরকী বন্দরের পল্লীসেবা বহুমুখী স্বেচ্ছসেবী সংগঠনের (পিএসবিএস) উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য এসব সামগ্রী বিতরনের পূর্বে সংগঠনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ম্যানেজার হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মোঃ মহিউদ্দিন, ফিল্ড অফিসার মাসিয়া সুলতানা, মামনি মালো, রবিন দাস, হারিসুর রহমান প্রমুখ। শেষে অর্ধশতাধিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, বিভিন্ন খাদ্য সামগ্রী ও পোষাক বিতরন করা হয়।