আর্কাইভ

গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজ মাঠে সকাল নয়টার প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন। পরবর্তীতে কুচকাওয়াজ, শরীর চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরস্কার বিতরনীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন বালী প্রমুখ।

Back to top button