আর্কাইভ
পঞ্চমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত
গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার ১ নং খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার) হিসেবে
পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন সমাজ সেবক মোঃ আরজ আলী সরদার (৪৫)। ভোটারদের অকুন্ঠ ভালবাসা ও ভোটদানের মাধ্যমে পর পর পাঁচবার মেম্বার নির্বাচিত হয়ে তিনি এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন।
উপজেলার ইল্লা গ্রামের মৃত হাজ্বী ছবেদ আলী সরদারের পুত্র মোঃ আরজ আলী সরদার। দীর্ঘদিন ধরে তিনি এলাকার উন্নয়ন মূলক কাজে নিজেকে জড়িয়ে নিয়েছেন। এছাড়াও তিনি খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরজ আলী সরদার বলেন, জীবনে যতোদিন বেঁচে আছি জনগনের ভালবাসা নিয়ে তাদের সেবা করে যেতে চাই।