আর্কাইভ
মটরসাইকেল চাপায় স্কুল ছাত্রী নিহত
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থল নামকস্থানে গতকাল রবিবার
দুপুরে মটরসাইকেলের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। পুলিশ মটরসাইকেলটিকে উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের ব্যবসায়ী মিলন প্যাদার কন্যা ও দ্বিতীয় শ্রেনীর ছাত্রী জিনাত আক্তার জ্বিন (৮) রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে মায়ের সাথে কটকস্থল বাসষ্ট্যান্ডের রাস্তা পারাপারের সময় ভূরঘাটা থেকে গৌরনদীগামী ভাড়ায় চালিত মটরসাইকেল তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।