নবনির্বাচিত চেয়ারম্যান মীর মহসিনকে গণসংবর্ধণা
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ : বাকেরগঞ্জের ফরিদপুরে গতকাল নব-নির্বাচিত চেয়ারম্যান
মীর মোঃ মহসিনকে গণ সংবর্ধণা দেয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শতকত আলী সন্যামতের সভাপতিত্বে সংবর্ধণা সভায় বক্তব্য রাখেন মীর মহসিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এস.এম নওরোজ হীরা, সাবেক চেয়ারম্যান মোশাররফ তালুকদার শানু, আজাহার আলী আকন, সমাজ সেবক আব্দুল মালেক সিকদার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দানিসুর রহমান লিমন, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক মল্লিক, মোয়াজ্জেম হোসেন কিসলু সন্যামত, আব্দুল লতিফ মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মীর মোঃ ইমরুল, মুজতবা আলী মন্টু, এনামুল হক মোল্লা, হেমায়েত হাওলাদার, কমিশনার আব্দুল হালিম, মাওলানা আবুল বাশার প্রমূখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাপস সমদ্দার নির্মল কর্মকার, আলমগীর হাওলাদার, ফারুক সন্যামত প্রমূখ। সংবর্ধণা শেষে বরিশালের ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।