আর্কাইভ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বাড়িতে অনশন শুরু করেছে তিনমাসের অন্তঃস্বত্তা এক প্রেমিকা। এ নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের কবির হোসেন হাওলাদারের পুত্র মোহাম্মদ আলীর সাথে দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী দক্ষিণ মাগুরা গ্রামের সেকান্দার আলী বেপারী কন্যা জোসনা খানমের (২০) প্রেমের সম্পর্ক চলে আসছে। জোসনা খানম জানায়, বিয়ের প্রলোভনে মোহাম্মদ আলী তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এতে সে তিনমাসের অন্তঃস্বত্তা হন। বিষয়টি মোহাম্মদ আলীকে জানিয়ে বিয়ের জন্য প্রস্তাব দিলে মোহাম্মদ আলী বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে। উপায়অন্তুর না পেয়ে গত ১৪ এপ্রিল থেকে অসহায় জোসনা খানম বিয়ের দাবিতে মোহাম্মদ আলীর পিত্রালয়ে বিষের বোতল নিয়ে অনশন শুরু করে। জোসনার অনশনের পর পরই মোহাম্মদ আলী গাঁ ঢাকা দেয়। স্থানীয় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাওলাদার মোঃ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মেছবাহ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Back to top button