আর্কাইভ
পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
গৌরনদী প্রতিনিধি : উপজেলা পর্যায়ে কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষে
বরিশালের গৌরনদীতে বুধবার উদ্বুদ্ধকরন সভা ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
উপজেলা প্রসাশনের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইলিয়াস মিয়া, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।