আর্কাইভ

বরিশাল মেডিকেলে আহত ছাত্রলীগ নেতাদ্বয়ের নাম কর্তনের চেষ্টা

মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের দু’নেতার নাম কর্তনের চেষ্টা চলছে। গুরুতর আহতরা হলোদেবাশীষ ও নর উত্তম। হাসপাতালে গিয়েও প্রতিপক্ষরা প্রভাব বিস্তার করায় শংকিত আহতের পরিবার ও স্বজনরা।

জানা গেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের আগামী কমিটিতে সভাপতি প্রার্থী হচ্ছেন দেবাশীষ। নর উত্তমও ভাইটাল পদের প্রত্যাশী। এরা এলাকায় সাংগঠনিক ছাত্রনেতা হিসাবে পরিচিত। সম্প্রতি এই দুই ছাত্রনেতাকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ আল আমিন ও তার সহযোগীরা। আল আমিন ও তার সহযোগীরা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় সন্ত্রাসীসহ নানাবিধ অপকর্ম করে আসছে। সে অছাত্র হয়েও ইউনিয়ন কমিটি ছাত্রলীগের সভাপতি হতে চাচ্ছেন। আর এজন্যই নর উত্তম ও দেবাশীষকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে আহতের পরিবার সূত্র জানিয়েছে।

সর্বশেষ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে নাম কর্তনের জোর চেষ্টা চালিয়ে আসছে আল আমিন। এর আগে ছাত্রনেতা নর উত্তম ও দেবাশীষকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে নাম কর্তন করে দেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Back to top button