আর্কাইভ

সাবেক সেনা কর্মকর্তাকে হত্যার হুমকি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের সাবেক এক মহিলা সেনা কর্মকর্তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, পশ্চিম বাগধা গ্রামের মৃত বিমল বিশ্বাসের কন্যা অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল ফ্লোরেন্স নলিনী বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোনে দীর্ঘদিন থেকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কারনে অকারনে একাধিক মোবাইল ফোন দিয়ে নানাধরনের ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা ফ্লোরেন্স নলিনী বিশ্বাস জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

Back to top button