আর্কাইভ

পরীক্ষার ফি দিতে না পরায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

শ্রেনীর ছাত্রী তমা বালা (১০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ায়। পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ার ওইচারমাঠ গ্রামের দিনমজুর দুখীরাম বালার কন্যা ও ওইচারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী তমা বালা। আজ মঙ্গলবার ছিলো তমার স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার ফি দেয়ার জন্য সোমবার তমা তার মায়ের কাছে টাকা চায়। এ সময় টাকা দিতে না পারায় ওইদিন সন্ধ্যায় অভিমান করে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশ্ববর্তী নিরর্জন বাগানের একটি আম গাছে গলায় ওড়না পেচিয়ে তমা আত্মহত্যা করে।

Back to top button