আর্কাইভ

গৌরনদীর মিন্টু মৃধার মৃত্যুতে শোক প্রকাশ

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ কালাম মৃধার ভাই মিন্টু মৃধা (৬৫) ব্রেন টিউমার রোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার সকালে বাসুদেবপাড়া গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…….রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। ওইদিন সন্ধ্যায় মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব হাওলাদার, আওয়ামীলীগ নেতা শহিদুল হক সাইদ, ডাঃ আব্দুর রব, বেলায়েত হোসেন, খিতিশ পাল, বীরেন চন্দ্র ঘরামী গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button