আর্কাইভ

আগৈলঝাড়ায় আওয়ামীলীগের প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে  জামাত নৈরাজ্য সৃষ্টি করে গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও পুলিশের উপর নির্যাতনের প্রতিবাদে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের উদ্দ্যোগে গতকাল  মঙ্গলবার দুপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আহ্বায়ক ইউসুফ মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার, যুবলীগ নেতা বজলুল হক মন্টু ও কলেজ ছাত্রলীগ নেতা মিন্টু সেরনিয়াবাত।

Back to top button