আর্কাইভ

দিনের বেলায় গৌরনদীতে হাসপাতাল কোয়ার্টারে চুরি

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতাল কোয়াটারে দিনের বেলায় সংঘঠিত চুরির ঘটনায় বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। চুরির ঘটনাটি নিয়ে হাসপাতাল কোয়াটারের অন্যান্য সদস্যদের মাঝে এখন আতংক বিরাজ করছে।

জানা গেছে, হাসপাতালের ষ্টাফ নার্স (সেবিকা) বিউটি সরকার মঙ্গলবার সকালে পূজার ছুটিতে বরিশালের এক নিকট আত্মীয় বাসায় বেড়াতে যান। এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা তার হাসপাতাল কোয়াটারের বাসার তালা ভেঙ্গে প্রবেশ করে ষ্টীলের আলমিরা থেকে নগদ ১ লক্ষ টাকা, ২৮ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ওইদিন বিকেলে খবর পেয়ে বিউটি সরকার কোয়াটারে ফিরে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় বিউটি সরকার বাদি হয়ে বুধবার দুপুরে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Back to top button