আর্কাইভ

বরিশালে সাংবাদিকের ওপর হামলায় গ্রামীন সাংবাদিক সংগঠনের নিন্দা

নিজস্ব সংবাদদাতাঃ বরিশাল প্রতিদিন’র ফটো সাংবাদিক এম. লোকমানকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা, অনলাইন গৌরনদী ডট কম ও গৌরনদীর সাংবাদিকরা। বিবৃতিদাতারা হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহাবুব আলম, মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক ও গৌরনদী ডট কম-এর সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মোঃ আহছান উল্লাহ, সাংবাদিক সুশীল জয়ধর, তৌহিদী মাহমুদ তুহিন, এস.এম জুলফিকার, বিশ্বজিৎ সরকার বিপ্ল¬ব, এম.আলম, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম দাস প্রমূখ।

Back to top button