আর্কাইভ

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গৌরনদী পৌরসভার প্রথম চেয়ারম্যান গোলাম সরওয়ার ফারুক

গৌরনদী সংবাদদাতা ॥ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার একটি হাসপাতালে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়েছে বরিশালের গৌরনদী পৌরসভার প্রথম পৌর প্রশাসক ও সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা গোলাম সরওয়ার ফারুককে। তার আশুরোগ মুক্তির জন্য গৌরনদীবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।'

সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার ফারুকের সহধর্মীনি মিসেস রুবি ফারুক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি (ফারুক) দীর্ঘদিন থেকে অসুস্থ্য ছিলেন। গতকাল সোমবার বিকেলে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পরলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি ৩২২ নং কেবিনে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাকে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়েছে।

Back to top button