আর্কাইভ

আগৈলঝাড়ায় স্যানিটেশন দিবসের র‌্যালী

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষে আজ বুধবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সমন্ময় পরিষদের উদ্যোগে উপজেলার ২৬ টি এনজিও’র কর্মকর্তারা র‌্যালিতে অংশগ্রহন করেন।

উপজেলা সদরে বর্নাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এনজিও সমন্ময় পরিষদের সভাপতি জেমস রিপন বাড়ৈসহ বিভিন্ন এনজিও’র নির্বাহী কর্মকর্তারা।

Back to top button