আর্কাইভ

গৌরনদীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র গোবিন্দ সিংহ (১৪) শনিবার সকালে বিষপানে আত্মহত্যা করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দ্বিতীয় সাময়িক পরিক্ষার একটি বিষয়ে ফেল করলে গোবিন্দের বাবা-মা তাকে বকাবকি করে। এতে অভিমান করে পরিবারের সবার অজান্তে সে বিষপান করে। মুমূর্ষ অবস্থায় তাকে গৌরনদী হাসপাতালে নেয়া হলে  চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। স্কুল ছাত্র গোবিন্দ চাঁদশী গ্রামের পরিমল সিংহ’র পুত্র।

Back to top button