আর্কাইভ

উজিরপুরে স্কুল কমিটির সভাপতি ও তার পুত্রের কান্ড

মিজানুর রহমান মিজান, উজিরপুর ॥ উজিরপুরের হারতায় গত সোমবার রাতে শহিদুল ইসলাম(৩৫) নামক এক যুবককে পিতা ও পুত্র পিটিয়ে জখম করেছে। উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা এজাহার সূত্রে জানাযায় বানারীপাড়া উপজেলার তেতলা রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহিনুর বেগম স্কুল সময়ে ক্লাস ফাঁকি দিয়ে বাড়ীতে অবস্থান  করে। এ নিয়ে তেতলা গ্রামে বেশ গুঞ্জনের সৃষ্টি হলে ওই গ্রামের  এলাকাবাসীর সাথে শহিদুল ইসলাম প্রতিবাদ করলে বিদ্যালয় শিক্ষিকার স্বামী ম্যানিজিং কমিটির সভাপতি সুলতান আহাম্মেদ ও তার পুত্র ইমরান আহাম্মেদ শহিদুলকে উজিরপুরের হারতা বাজারে একা পেয়ে   স্বস্ত্র অবস্থায় দলবল নিয়ে মারধর করে। মূমুর্ষ অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বানারীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শহিদুল ইসলাম বাদী হয়ে  উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এলাকাবাসী অভিযোগ করেছে স্বামী স্কুলের সভাপতি স্ত্রী শিক্ষিকা হওয়াতে স্কুল তাদের ইচ্ছামত চলে। যখন খুশি তখন তারা  আসে এবং যায়। মাস শেষ হলেই বেতনের টাকা উত্তোলন করেন। ওই পরিবারের কাছে স্কুলটি জিম্মি হয়ে  রয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা  উজিরপুর থানার এস .আই আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

Back to top button