আর্কাইভ

তালতলী নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

উম্মে রুম্মান, বরিশাল ॥ বরিশাল নগরীর কাউনিয়া থানা পুলিশ আজ দুপুরে সদর উপজেলার তালতলী নদী থেকে বাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে । চরবাড়ীয়া ইউপির কাগাশুরা গ্রাম সংলগ্ন তালতলী নদীতে আজ শনিবার স্থানীয়রা  অজ্ঞাত ঐ বৃদ্ধের লাশটি ভাসতে দেখে কাউনিয়া থানা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। কাউনিয়া থানার এসআই কামাল হোসেন জানান, তালতলী নদীর কাগাশুরা গ্রাম সংলগ্ন এলাকায় লাশটি ভাসমান অবস্থায় আটকে ছিলো।  নিহত বৃদ্ধের বয়স ৬০ থেকে ৬৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পড়নে শীতের পোষাক রয়েছে। পুলিশের থারনা তিন থেকে চারদিন পূর্বে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে ।

Back to top button