আর্কাইভ

বানারীপাড়ায় ভাবীকে গণধর্ষন

বরিশাল প্রতিনিধি ॥ বানারীপাড়ার মালিকান্দা গ্রামে শিশু ভাতিজির সামনে হাত-পা বেঁধে এবং মুখে কাপড় গুজে ভাবীকে গণধর্ষন করেছে সৎ দেবর ইয়াসিনসহ ৪ নরপশু। রবিবার রাতে ধর্ষিতা তার শিশু কন্যা সাদিয়াকে (৪) নিয়ে একই গ্রামে তার ভাই জাহাঙ্গীরের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মালেকের বাড়ির কাছে পৌঁছলে তার স্বামী সবুর ফরাজীর সৎ ভাই ইয়াসিন ও ফারুকসহ ৪ ব্যক্তি তাকে জোড়পূর্বক পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে মেয়ের সামনে তার হাত-পা বেঁধে এবং মুখে কাপড় গুজে পালাক্রমে ধর্ষন করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এক পর্যায়ে মেয়ের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। গৃহবধূ অভিযোগ করেন এ ঘটনায় গতকাল সোমবার বানারীপাড়ায় থানায় অভিযোগ দিলেও পুলিশ ধর্ষনের মামলা না নিয়ে টালবাহানা করছে। বানারীপাড়া থানার ওসি আব্দুর রব জানান, দুইদিন আগে সেখানে দুই দল মহিলার মধ্যে মারামারি হয়েছে। এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্ত পক্ষ এখন ধর্ষনের কথা বলছে। আজ মঙ্গলবার পুলিশ সরেজমিন তদন্ত করবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Back to top button