আর্কাইভ

পুলিশ কনস্টেবল আবু হানিফ’র ইন্তেকাল

বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল মেট্টো পলিটন কোর্ট পুলিশ কনস্টেবল মোঃ আবু হানিফ মৃত্যুবরণ করেছেন। গতকাল সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। পরে পুলিশ লাইনস্ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা শেষে গ্রামের বাড়ি পটুয়াখালীতে নিয়ে যাওয়া হয়। সূত্র জানায়, প্রায় ৩৪ বছর পুলিশ বাহিনীতে সুনামের সাথে কাজ করেছেন তিনি মাত্র দের বছর পর অবসরে থাকার কথা ছিল। তিন ছেলে ও এক মেয়ে গ্রামের বাড়ি পটুয়াখালীতে থাকে। আবু হানিফ বরিশালে চাকরী করে ডি.এস.বি ব্রাকে থাকতেন। গতকাল সকালে রেশন তোলার জন্য পুলিশ লাইনে গেলে হঠাৎ স্ট্রোক করে পরে হাসপাতালে নেয়া পথে মারা যায়।

Back to top button