আর্কাইভ

জাল টাকাসহ মহিলা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ জাল টাকা পাচার চক্রের এক মহিলা সদস্যকে জাল টাকাসহ শনিবার রাতে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে রবিবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করেছে।

পুলিশ জানায়, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের কৃষ্ণ হালদারের স্ত্রী বিভা হালদার (৩০) শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের মুদি ব্যাবসায়ী সুলতান বেপারীর দোকানে ১ হাজার টাকার একটি নোট ভাঙ্গাতে যায়। এসময় ব্যবসায়ীর সন্দেহ হলে সে বিভাকে চ্যালেঞ্জ করে। এসময় বিভা পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে (বিভাকে) আটক করে পুলিশের হাতে সোর্পদ করে। পুলিশ বিভার কাছে থাকা আরো ৪ টি এক হাজার টাকার নোট উদ্ধার করে। এ ঘটনায় থানার এস.আই আলাউদ্দিন বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

Back to top button